পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৯ ইটভাটা হতে ৪৪ লাখ টাকা জরিমানা আদায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৯ ইটভাটা হতে ৪৪ লাখ টাকা জরিমানা আদায়
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৯ ইটভাটা হতে ৪৪ লাখ টাকা জরিমানা আদায়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৯ টি যানবাহনকে ৯ হাজার টাকা, ৭ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা ও ৯টি ইটভাটা হতে ৪৪ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, বায়ুমান ব্যবস্থাপনা শাখা, ঢাকা অঞ্চল কার্যালয় ও সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ঢাকা জেলার মানিক মিয়া এভিনিউ, ভাষানটেক, পিরেরবাগ এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও রায়গঞ্জ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ইটভাটা পরিচালনা করায় ৯টি ইটভাটা হতে মোট ৪৪ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৯ টি যানবাহন হতে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ঢাকার পীরেরবাগ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি প্রতিষ্ঠান হতে মোট ২৫ হাজার টাকা এবং ভাষানটেক এলাকায় ৪ টি প্রতিষ্ঠান হতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক পরিচালিত বায়ুদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৮   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ