বিশ্বে করোনায় আরও ১৫০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১৫০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় আরও ১৫০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৫০ জন। সুস্থ হয়েছেন ৭২ হাজার ৭৮৬ জন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রোমানিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৬ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬২২ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৫২ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৪৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ২৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। লেবাননে আক্রান্ত হয়েছে ২৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৫৭৫ জন। আর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৮ হাজার ২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৫৭৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৫৭   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ