‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার’: ইকবালুর রহিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার’: ইকবালুর রহিম
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার’: ইকবালুর রহিম

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশের মানুষ যেন সঠিক স্বাস্থ্যসেবা পায়, সেজন্য সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসাসেবার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে এবং স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন ও বাস্তবায়ন করেছে সরকার। গ্রাম পর্যায়েও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’র (এনআইসিইউ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছে বলেই জনগণের মধ্যে আস্থা এসেছে। বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, সঠিকমতো চিকিৎসা প্রদানসহ বঙ্গবন্ধু কন্যা স্বাস্থ্যসেবাকে ভালো রেখেছে বলেই করোনার সময় অন্যান্য দেশের চেয়ে মৃত্যুর হার বাংলাদেশে অনেক কম।
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চান প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা শাসক নই, সেবক হিসেবেই জনগণের কাজ করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ। অরবিন্দ শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ সচিব ও হুইপ ইকবালুর রহিমের একান্ত সচিব মোরার্জী দেশাই, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর বিএমএ’র সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার প্রমুখ। এসময় অরবিন্দ শিশু হাসপাতালের নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৫   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ