রাঙ্গামাটিতে বাংলা বর্ষবরণ উৎসব

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে বাংলা বর্ষবরণ উৎসব
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



রাঙ্গামাটিতে বাংলা বর্ষবরণ উৎসব

জেলায় আজ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত বর্ণিল মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা বর্ষবরণকে ঘিরে আয়োজিত মঙ্গল শোভাযাত্রাটি রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে বাঙ্গালীর ঐতিহ্যকে তুলে ধরে।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা, শিশু-কিশোরদের যেমন খুশি তেমন সাজো, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে এসো হে বৈশাখ গানের তালে তালে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা নব বর্ষবরণ ও পাহাড়ীদের বৈসাবী উৎসবে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় সকল আয়োজন।
এছাড়া বাংলা বর্ষবরণ উপলক্ষে জেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনস্টিটিউট জাদুঘর সকলের জন্য উন্মুক্তকরণ, জেলা কারাগার, হাসপাতাল, শিশু সদন ও শিশু পরিবারে উন্নতমানের খাবার ও ইফতার বিতরণের আয়োজন করা হযেছে।
জেলার বিভিন্ন উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৩:০৮:২০   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ