চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলিসহ দুই ভাই আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলিসহ দুই ভাই আটক
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলিসহ দুই ভাই আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি (আমেরিকা) পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলিসহ আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি- ৫৯।

শুক্রবার ভোর ৫টার দিকে সোনামসজিদ কয়লাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৮৪/৩ এর ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মোরশেদ আলীর দুই ছেলে শহিদুল ইসলাম (৩০) ও দেলোয়ার হোসেন (২৫)।

বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরের দিকে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় বিদেশি অস্ত্র চোরাচালান হবে। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ সীমান্তের মেইন পিলার ১৮৪/৩ এর ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমার নেতৃত্বে একটি বিশেষ টহল টিম জোরদার করা হয়। পরে ভোর ৫টার দিকে আপন দুই ভাইকে নিজ বাড়িতে অস্ত্র চোরাচালানের সময়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল জব্দও করা হয়।

তিনি আরও জানান, আপন দুই ভাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা করে আসছে। এর সাথে আর কারা জড়িত রয়েছে সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৩৬   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ