পঞ্চগড়ে সড়কে পড়ে ছিল কাশেমের রক্তাক্ত মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে সড়কে পড়ে ছিল কাশেমের রক্তাক্ত মরদেহ
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



পঞ্চগড়ে সড়কে পড়ে ছিল কাশেমের রক্তাক্ত মরদেহ

পঞ্চগড় সদর উপজেলায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবুল কাশেম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম পঞ্চগড়ের আহমেদনগর এলাকার হাসান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে মুহুরিজোত এলাকায় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহ উদ্ধারের পর থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হচ্ছিল না। পরে পিবিআই সদস্য ও তদন্ত টিম মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করে।

স্থানীয়রা বলছেন, ওই স্থানে সড়কের পাশে ও ওপরে সড়ক ও জনপথের ওজন স্কেল তৈরি করার বালু রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সময় সংবাদকে বলেন, নিহত ব্যক্তিকে দেখতে কিছুটা ভারসাম্যহীন মনে হচ্ছে। কারণ, তার শরীরে বেশ কয়েকটি কাপড় পরা ছিল এবং পায়ে কোনো জুতা ছিল না। পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩:২২:৪৯   ৩৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজের অনুভূতি নিজের কাছেই রাখুন,যত্ন নিন নিজের
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির
সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ