মেহেরপুরে নানান আয়োজনে পহেলা বৈশাখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেহেরপুরে নানান আয়োজনে পহেলা বৈশাখ
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



মেহেরপুরে নানান আয়োজনে পহেলা বৈশাখ

বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিশুদের বিভিন্ন বিভাগের কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:২৫:৩৯   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
দেশে এলপিজির কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই : হুমায়ুন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ