বৈশাখের রং লেগেছে অপুর ‘লাল শাড়ি’তে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈশাখের রং লেগেছে অপুর ‘লাল শাড়ি’তে
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



বৈশাখের রং লেগেছে অপুর ‘লাল শাড়ি’তে

বছর ঘুরে আবার এলো বৈশাখ। নববর্ষের রং ছড়িয়ে পড়েছে প্রতিটি বাংলাভাষীর হৃদয়ে। উৎসবের এই রং লেগেছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’তেও। যার ঝলক দেখা গেছে সিনেমাটির মুক্তি পাওয়া প্রথম গানে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ‘লাল শাড়ি’ ছবির প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’ উন্মুক্ত করা হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। পুরো গানজুড়ে ফুটে উঠেছে পয়লা বৈশাখের উৎসব-আনন্দ আমেজ।

গানটিতে বাঙালি নারীর বেশে রং-বেরঙের শাড়ি এবং মানানসই সাজে নেচেছেন অপু বিশ্বাস। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া ছবিটির আরেক জুটি সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েলকেও দেখা গেছে সমানতালে নাচতে।

‘লাল শাড়ি’ ছবির গল্প গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। তাই বাঙালির চিরচেনা ঐতিহ্য-সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে বৈশাখী গানটি জায়গা করে নিয়েছে।

‘রঙে রঙে সঙে সঙে’ গানটি লিখেছেন ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস। সুর-সংগীত করেছেন ইমন সাহা। এতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসি মোশাররফ। নৃত্য পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান হাবিব।

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপুর ‘লাল শাড়ি’। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর সর্বপ্রথম নিবেদন এই ছবি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:৩৬   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবসে শ্রমিক সুরক্ষা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
মে দিবসে সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ