মিডিয়ার সাপোর্টের কারণে নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে - নৌ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিডিয়ার সাপোর্টের কারণে নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে - নৌ প্রতিমন্ত্রী
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



মিডিয়ার সাপোর্টের কারণে নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে - নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মিডিয়ার সাপোর্টের কারণে নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, মিডিয়ার সাপোর্ট ছাড়া শক্তিশালী ঐসব চক্রের সাথে পেরে উঠতে পারতাম না। এজন‍্য মিডিয়া কর্তৃপক্ষকে ধন‍্যবাদ জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ৭১ সালে শপথ নিয়েছিলাম সোনার বাংলা বিনির্মাণের। আমরা সে লক্ষ‍্যে পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরির কর্মসূচি দিয়েছেন। আশা করি ২০৪১ সালের আগেই সে লক্ষ‍্য বাস্তবায়িত হবে। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি স্তম্ভের মধ‍্যে গণমাধ‍্যম অন‍্যতম। আমরা গণমাধ‍্যমের সাথে আছি এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। দেশে বিদেশে বিভিন্ন সফরে সাংবাদিকরা খেয়েছেন কি না সেটারও খোঁজখবর তিনি নেন।

বিএফইউজের সভাপতি ওমর ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ‍্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ‍্যামল দত্ত, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, বিএসএস এর ব‍্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার ‍চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২২   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ