স্বামী-স্ত্রী মিলে নগ্ন ছবি তুলে করতেন ব্ল্যাকমেইল

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বামী-স্ত্রী মিলে নগ্ন ছবি তুলে করতেন ব্ল্যাকমেইল
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



স্বামী-স্ত্রী মিলে নগ্ন ছবি তুলে করতেন ব্ল্যাকমেইল

স্বামী ও স্ত্রী পরস্পর মিলে বুদ্ধি করে প্রেমের ফাঁদে ফেলে টার্গেট ব্যক্তিকে বাসায় নিতেন স্ত্রী। এরপর নগ্ন ভিডিও করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা। এমনই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাবনা শহর থেকে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী। এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়া মহল্লার মোশারফ শেখের ছেলে শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন ও তার স্ত্রী মুক্তা খাতুন।

এ সময় পুলিশ সুপার আকবর আলী মুনসী জানায়, যশোর থেকে পাবনা এসে পাটের ব্যবসা করতেন ইসমাইল। এরপর স্বামী স্ত্রী বুদ্ধি অনুযায়ী ফাঁদে পড়েন ইসমাইল নামের এক ব্যক্তি। পরবর্তীতে প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে আসেন ইসমাইলকে। এরপর সে ও তার সহযোগী ৩-৪ জন জোরপূর্বক তাকে নগ্ন করে ছবি তুলেন এবং কিল ঘুষি, চড় থাপ্পড়, লাথি এমনকি কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধর করে।

পুলিশ সুপার আরও জানান, এক পর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলার এবং নগ্ন ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৭৩ হাজার টাকা মোট ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করে এবং ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে ২০ হাজার টাকা না দিলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়।

এর প্রেক্ষিতে ভুক্তভোগী ইসমাইল গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ডিবি অফিসে অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওইদিনই জেট এল প্লাজায় অবস্থিত মুক্ত টেইলার্স থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ৪:০৮:৫৫   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ