ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৪ টিকিট কালোবাজারি আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৪ টিকিট কালোবাজারি আটক
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৪ টিকিট কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় চার টিকিট কালোবাজারিকে ছদ্মবেশে হাতেনাতে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আয়েশা খাতুন (৩৫), আরাফাত মিয়া (৩২), বিপ্লব চন্দ্র দাস (২৯) ও মো. সালাউদ্দিন (৩০)। এর মধ্যে বিপ্লব চন্দ্র দাস রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি সদস্য।

অভিযান পরিচালনা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ জানান, দুপুরে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিকিট কালোবাজারি করার সময় আমরা ছদ্মবেশে চারজনকে হাতে নাতে আটক করতে সক্ষম হই। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির এক সদস্য রয়েছেন।

তিনি আরও জানান, আটক আয়েশা খাতুন ও আরাফাত মিয়াকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে ৪ মাস, মো. সালাউদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাস এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি সদস্য বিপ্লব চন্দ্র দাসকে রেলওয়ে আইন ১৮৯০ এর ১০১ ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

টিকিট কালোবাজারির বিরুদ্ধে এই অভিযান আগামীতে আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলে জানান ইউএনও মোহাম্মদ সেলিম শেখ।

বাংলাদেশ সময়: ৪:১০:৫৯   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ