ইকুয়েডরে কারাগারে সহিংসতায় নিহত ১২

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইকুয়েডরে কারাগারে সহিংসতায় নিহত ১২
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



ইকুয়েডরে কারাগারে সহিংসতায় নিহত ১২

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন বন্দি নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির অন্যতম বিপজ্জনক গুয়াকিল শহরের কারাগারে দু’টি অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ। তবে, দেশটির কারাগারে সহিংসতার কারণ হিসেবে অপরাধীদের শাস্তি ব্যবস্থার প্রতি রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করেছে জাতিসংঘ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে মাদকের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ইকুয়েডর। প্রচুর অর্থ থাকার কারণে ইকুয়েডরের বন্দর এলাকাগুলোতে বিভিন্ন সন্ত্রাসী গ্যাংয়ের প্রভাব বাড়ছে। এসব সন্ত্রাসীগোষ্ঠী মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত।

মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের নিয়মিত গ্রেপ্তার করছে পুলিশ। এসব সন্ত্রাসীগোষ্ঠী কারাগারের মধ্যেও এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে দাঙ্গায় জড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১২:০০:০৭   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ