ওয়ারীর ভবনে আগুন নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওয়ারীর ভবনে আগুন নিয়ন্ত্রণে
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩



ওয়ারীর ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ওয়ারীতে পুলিশ ফাঁড়ির সামনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৫ মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়৷ পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। ১০টি ইউনিট কাজ করে রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখান থেকে চারটি ইউনিট নিয়ে আসা হচ্ছে। বাকি ছয়টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ছয়তলা ভবনটির দোতলা পর্যন্ত বেবি শপ। আর সেই দোকানেই অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া তৃতীয় তলা থেকে ভবনের বাকী অংশ আবাসিক ফ্ল্যাট। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ৪:০৬:৩১   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ