আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে দুই মাদক সেবনকারীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— ওই গ্রামের আক্কেল আলীর ছেলে কাইয়ুম (৩৭) ও মঞ্জুর আহমদের ছেলে আলমগীর (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) রিপন কুমার জানান, গোপনে সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় মাদক সেবন করা অবস্থায় দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সোমবার তাদের নারায়ণগঞ্জ জেল হাজাতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪৩   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ