চট্টগ্রামে কারখানার আগুন নিয়ন্ত্রণে, দেয়াল ধসে আহত ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে কারখানার আগুন নিয়ন্ত্রণে, দেয়াল ধসে আহত ৪
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



চট্টগ্রামে কারখানার আগুন নিয়ন্ত্রণে, দেয়াল ধসে আহত ৪]

চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে কোল্ড স্টোরেজ গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দেয়াল ধসে চারজন আহত হয়েছে। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত একটার দিকে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনের দেয়াল ধসে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোণে আগুনের সূত্রপাত হয়। রাত ২টার দিকে ভবনটির দেয়াল ধসে পড়েছে। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ৪:০৪:০৩   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ