মুন্সীগঞ্জে ঈদযাত্রায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জে ঈদযাত্রায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



মুন্সীগঞ্জে ঈদযাত্রায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

ঈদযাত্রায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শরীয়তপুরের লেকুরিয়া সকিপুর এলাকার হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই এলাকার নূর মোহাম্মদি মেল্লার স্ত্রী হাজেরা খাতুন (৬০), নড়িয়া জেলার কেদারপুর এলাকাট মো. শাজাহান কাজীর ছেলে আরিফ কাজী ও অজ্ঞাত নারী (২৫)।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১৫ জন আহত হন। পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৫১   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ