ইউক্রেনকে আরও সাড়ে ৩২ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনকে আরও সাড়ে ৩২ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



ইউক্রেনকে আরও সাড়ে ৩২ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

প্যাকেজের আওতায় রয়েছে ইউক্রেনের জন্য অতিপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত কামানের গোলা ও সাঁজোয়া যানবিধ্বংসী অস্ত্র, হিমার্স রকেট ব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী মাইন ও ৯০ লাখের বেশি ছোট অস্ত্রের গোলাবারুদ।

বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ হামলার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা ও তার মিত্ররা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ ঘোষিত প্যাকেজ নিয়ে রুশ আগ্রাসনের পর ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ ৩ হাজার ৫৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১২:৩১:১৯   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ