ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ রোববার, ২৩ এপ্রিল ২০২৩। এই দিনে বিশ্বে ঘটে গেছে নানা ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৬৩৫ - যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৬৬১ - ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৯৫ - ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।
১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
১৮৯৬ - নিউইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ওই দেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।
১৯২০ - মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত।

আরও পড়ুন: হিট স্ট্রোক থেকে বাঁচতে এড়িয়ে চলুন তিন মসলা
১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।
১৯২৭ - তুরস্ক একমাত্র দেশ, যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।
১৯৩২ - লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।

১৯৬১ - ১৯৪০ এর দশকের সেনাপতির পোশাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা
যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।
১৯৬৮ - নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয় এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।
১৯৬৮ - ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।
১৯৭১ - ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়।
১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়।
১৯৭৭ - বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়।
১৯৮৮ - লিবিয়ায় বিস্ফোরকভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।
১৯৯০ - ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।

জন্ম:
১৭৭৫ - উইলিয়াম টার্নার, প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট।
১৭৯১ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
১৮৬৭ - জোহানেস ফিবিগের, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।
১৮৯১ - সের্গেই প্রোকোফিভ, রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক।
১৮৯৩ - জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মৃত্তিকাবিজ্ঞানী।
১৮৯৭ - লাস্টের বি. পিয়ারসন, নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।
১৮৯৯ - বারটিল অহলীন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
১৯০২ - হাল্ডর লাক্সনেস্‌, নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি।
১৯১৮ - মরিস দরুন, ফরাসি লেখক।
১৯২৮ - শার্লি টেম্পল, আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক।
১৯৪১ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ইমেইল প্রবর্তনকারী।
১৯৪১ - পাভো লিপোনেন, ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।
১৯৫৪ - মাইকেল মুরে, আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজসেবী।
১৯৫৫ - জুডি ডেভিস, অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
১৯৬২ - জন হান্নাহ, স্কটিশ অভিনেতা ও প্রযোজক।
১৯৬৮ - টিমোথি ম্যাকভেই, আমেরিকান সন্ত্রাসবাদী, ওকলাহোমা শহরে বোমা হামলার ঘটনার অপরাধী।
১৯৭৭ - জন সিনা, মার্কিন রেসলার।
১৯৮৯ - নিকলে ভাইডিসোভা, চেক টেনিস খেলোয়াড়।

মৃত্যু:
৭১১ - তৃতীয় চিল্ডেবেরট, ফ্রাঙ্কিশ রাজা।
১৬১৬ - উইলিয়াম শেকসপিয়র , ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক।
১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।
১৮৫০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অন্যতম ইংরেজ রোমান্টিক কবি।
১৮৬৮ - নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্য।
১৯১৫ - রুপার্ট ব্রুক, ইংরেজ কবি।
১৯৪০ - বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত ও প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ।
১৯৫১ - চার্লস জি. ডাওস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০ তম ভাইস প্রেসিডেন্ট।
১৯৬৮ - বড়ে গুলাম আলী খান বিখ্যাত হিন্দুস্তানি খেয়াল সংগীতজ্ঞ ।
১৯৭৫ - উইলিয়াম হার্টনেল, ইংরেজ অভিনেতা।
১৯৮১ - জোসেপ প্লা ই কাসাডেভেল, কাতালান সাংবাদিক ও লেখক।
১৯৮৭ - কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার।
১৯৯০ - পাউলেটে গডার্ড, আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী।
১৯৯২ - ভারত-রত্ন সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর।
১৯৯৩ - শ্রীলংকার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯৭ - ডেনিস কম্পটন, ইংরেজ ক্রিকেটার।
২০০৭ - বরিস ইয়েল্টসিন, রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
২০১৪ - পাট্রিক স্টান্ডফরড, ইংরেজ সুরকার ও শিক্ষক।
২০২০ - ঊষা গাঙ্গুলি, প্রখ্যাত ভারতীয় নাট্য পরিচালক-অভিনেত্রী।

ছুটি ও অন্যান্য:
স্বাধীনতা দিবস - কোঞ্চ রিপাবলিক, কী ওয়েস্ট
জাতীয় সার্বভৌমত্ব এবং শিশু দিবস - তুরস্ক ও উত্তর সাইপ্রাস
কানাডা বুক ডে - কানাডা
বিশ্ব বই দিবস ও গ্রন্থস্বত্ব দিবস।
আন্তর্জাতিক পিক্সেল-স্টেইনড ট্যাকনোপিসেন্ট দিবস
ভিনালিয়া - রোমান সাম্রাজ্য
জাতিসংঘ ইংরেজি ভাষা দিবস - জাতিসংঘ

বাংলাদেশ সময়: ১১:৫৪:০০   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম
সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ : নাহিদ ইসলাম
এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস
সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ