দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হাউসে জমজমাট ঈদ পুনর্মিলনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হাউসে জমজমাট ঈদ পুনর্মিলনী
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হাউসে জমজমাট ঈদ পুনর্মিলনী

দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ আনন্দ উৎসব অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতাসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আগত অতিথিরা একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (২২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে বর্ণিল ও জমজমাট আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের পর অতিথিরা একে একে উপস্থিত হন সেখানে।

দূতাবাসের আমন্ত্রণে এ আনন্দ উৎসবে দক্ষিণ কোরিয়ার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, বাংলাদেশি শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিবার নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদ আনন্দের চিরচেনা রূপ খুঁজে পান প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাসের এমন আয়োজন প্রবাসীদের মাঝে একে অপরের সঙ্গে সৌহার্দ্য আর ভালোবাসার সম্পর্ক তৈরি হবে বলে মনে করছেন কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।

তিনি সময় সংবাদকে বলেন, অন্যদের পাশাপাশি বিশেষভাবে দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের (শনিবার) এই আয়োজনে প্রবাসীরা যারা আছেন, তারা যেন বাংলাদেশের মতো করে ঈদ উদযাপন করতে পারেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে পারেন সেজন্যই এই ঈদ পুনর্মিলনী।

অনুষ্ঠানে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’– গানের মধ্য দিয়ে এক অপরূপ আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। গানটির সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত অতিথিরাও।

এছাড়া সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হয় নানা পদের মুখরোচক বাংলাদেশি খাবার। দূতাবাসের এমন আয়োজনে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৪৭   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ