বিশ্বে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৫১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩১ জন।

রোববার (২৩ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৮ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ১৮ জন।

মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ১৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৭৫২ জন এবং মারা গেছেন ৬ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪৪৫ জন এবং মারা গেছেন ৭ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং মারা গেছেন ৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৯০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৫৯ হাজার ৩৯৫ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৪০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২:৩৬:২৭   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ