ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রাণ গেল ১১ জনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রাণ গেল ১১ জনের
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রাণ গেল ১১ জনের

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে ফেরি ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১ জন। বাকিদের উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশ সিঙ্গাপুর লাগোয়া তানজুং পিনাংয়ের দিকে যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর লগের (গাছের গুঁড়ি) সঙ্গে ফেরিটির ধাক্কা লেগে থাকতে পারে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, এখনও নিখোঁজ একজনের খোঁজে অনুসন্ধান চলছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য আসছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:০৩   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ