ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটি শেষ হবে ১২ মে। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই নিগার সুলতানা জ্যোতিদের। দেশের মাটিতে ফিরেই ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে নামতে হবে লাল-সবুজ দলকে।

ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে চলতি বছর বাংলাদেশ পুরুষ দলের ওপর চাপটা বেশ। তবে টানা সিরিজ খেলার চাপটা এখন নারীদের ওপরও পড়তে যাচ্ছে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই উইমেন’স চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে নিগারদের।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফর করবে ভারতের নারী দল। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও থাকছে দ্বিপাক্ষিক এ সিরিজে। এই সিরিজের ওয়ানডের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ হবে।

শ্রীলঙ্কা সফরে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার এসএলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল জ্যোতিদের। অনানুষ্ঠানিক সেই ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে জ্যোতিরা। শনিবার কলম্বোতে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:১৫   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ