সিঙ্গাপুরকে হারাতে কঠোর অনুশীলন জয়নব-প্রীতিদের

প্রথম পাতা » খেলাধুলা » সিঙ্গাপুরকে হারাতে কঠোর অনুশীলন জয়নব-প্রীতিদের
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



সিঙ্গাপুরকে হারাতে কঠোর অনুশীলন জয়নব-প্রীতিদের

তুর্কমেনিস্তানের বিপক্ষে আসরে শুভ সূচনা করলেও পরের ম্যাচে জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলন করেছে ফুটবলাররা। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ড নিশ্চিত করতে জয়ের কোনো বিকল্প নেই দলের।

জয়ের আত্মতুষ্টিতে ভুগে ম্যাচ হেলায় হারাতে চায় না ফুটবলাররা। আবারো নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমে সিঙ্গাপুরের বিপক্ষের জয়ের লক্ষ্য জয়নব-প্রীতিদের।

র‌্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা, সিঙ্গাপুর সব দিক থেকেই বাংলাদেশের তুলনায় এগিয়ে। তবে, একটা জায়গায় বাংলাদেশকে দমিয়ে রাখার উপায় খুঁজে পাবে না স্বাগতিকরা। মনোবলের দিক থেকে ঢের এগিয়ে বাংলার জয়িতারা। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের জালে গোল উৎসব করে আসরের শুভ সূচনা করেছে সৌরভী- প্রীতিরা।

তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে দল। এবার ১৭ না পেরোনো মেয়েদের সামনে কঠিন মিশন। ওদের সামনে সমীকরণ একটা। পরের ম্যাচ জিততে পারলেই, নিশ্চিত হবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব।

স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের পরের ম্যাচটায় জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে জয়নব বিবিরা। সে লক্ষ্যে রিকভারি ও সুইমিং সেশন সম্পন্ন করেছে ফুটবলাররা। তবে, আত্মতুষ্টিতে ভুগে হেলায় হারাতে চায় না ম্যাচ।

আসরের প্রথম ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামলেও প্রীতির ইনজুরি কিছুটা ভাবাচ্ছে দলকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারো সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয়ের লক্ষ্য কোচের।

বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘দলের সবার অবস্থা ভালো। শুধু প্রীতির অ্যাঙ্কেলে একটু ব্যথা আছে। সবাই আশা করছি, ভালো একটা জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাব।’

জয়ভিন্ন বিকল্প কোনো সমীকরণ নেই মেয়েদের সামনে। তবে, ডু অর ডাই ম্যাচের আগে, বিদেশের মাটিতে প্রবাসীদের সমর্থনের উৎসাহকে পুঁজি করে এগিয়ে যাওয়ার লক্ষ্য দলের।

দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘পরের রাউন্ডে যেতে এ ম্যাচের জয়ের বিকল্প নেই। সিঙ্গাপুরে যত বাংলাদেশি আছে তারা সবাই মাঠে আসছে। আমাদের মেয়েদের উৎসাহিত করছে।’

তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাস আর ফুটবলারদের দুর্দান্ত ছন্দ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কাজে আসবে ফুটবলারদের। ম্যাচের আগে হাতে থাকা দিনগুলোতে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়ে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী মেয়েরা। আগামী রোববার (৩০ এপ্রিল) জালান বেসার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৬   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ