টেক্সাসে বাড়িতে গোলাগুলি, শিশুসহ নিহত ৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » টেক্সাসে বাড়িতে গোলাগুলি, শিশুসহ নিহত ৫
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



টেক্সাসে বাড়িতে গোলাগুলি, শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আট বছর বয়সী এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। খবর সিএনএনের।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, শুক্রবার (২৮ এপ্রিল) মধ্যরাতের দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। গোলাগুলির পর স্থানীয় শেরিফের কার্যালয়ে ফোন করে সাহায্য চাওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক ও একজন পুরুষ। তিনি নেশাগ্রস্ত ও অস্ত্রধারী ছিলেন। হামলার পরই তিনি পালিয়ে যান।

এবিসি নিউজের খবরে বলা হয়, পুলিশ নিহতদের নামপরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হন্ডুরাস থেকে এসেছে। হামলার সময় বাড়িতে ১০ জন মানুষ ছিল।

এর আগে গত ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের একটি বাসা থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রাজ্যটির একটি মহাসড়কে গুলিতে আহত হন তিনজন। হামলার সন্দেহে একজনকে আটক করা হয়।

এর তিনদিন আগে কেন্টাকি রাজ্যে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, চলতি বছর ইতোমধ্যে দেশটিতে ১৭৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৭   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও

News 2 Narayanganj News Archive

আর্কাইভ