এসএসসি পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএসসি পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



এসএসসি পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁেসর কোন সুযোগ নেই। কেউ গুজব রটিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আজ শনিবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এর সাথে সরকারের অর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ ব্যাপারে আরো গবেষনার দরকার আছে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তোমরা মাকে যেমন ভালোবাসো, তেমনি দেশকে ভালোবাসতে হবে, মাতৃভাষাকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো এবং দেশকে এগিয়ে নেবো।
মন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আমরা এগিয়ে যেতে চাই গণতন্ত্র ও উন্নয়নের পথে এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। হাওয়া ভবনের সেই দূর্নিতীবাজদের আর কখোনো ক্ষমতায় দেখতে চাইনা।
কলেজের অধ্যক্ষ হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এবং জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
এর আগে মন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি শশীভূষণ থানার বেগম রহিমা ইসলাম কলেজ পরিদর্শন ও স্মারক বৃক্ষরোপণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:৪৩   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ