বেনজেমার হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » বেনজেমার হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



বেনজেমার হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল রের চলতি মৌসুমে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ লা লিগায় মৌসুমটা খুব একটা ভাল ফর্মে নেই লস ব্লাঙ্কোসরা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খোয়ানো একপ্রকার সময়ের ব্যাপার মাত্র।

লিগের সবশেষ ম্যাচে পুচকে জিরোনার বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছিল রিয়াল। তবে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। করিম বেনজেমার হ্যাটট্রিকে আলমেরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যরা।

শনিবার (২৯ এপ্রিল) লা লিগার ৩২তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-আলমেরিয়া। ফরাসি স্ট্রাইকার বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে অন্য গোলটি করেন রদ্রিগো। আলমেরিয়ার পক্ষে ব্যবধান কমানো গোল দুটি করেন ল্যাজারো ও রবার্তনে।

জিরোনার বিপক্ষে পরাজয়ের হতাশা পেছনে ফেলে ভিনিসিয়াস-বেনজেমা জুটিতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বেনজেমাকে খুঁজে নেন ভিনিসিয়াস। সেখান থেকে অনায়াসে বল জালে জড়ান ফরাসি তারকা।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৩৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ