ঈদের আগাম ৫ দিনে রেলের আয় ৬ কোটি ৭১ লাখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদের আগাম ৫ দিনে রেলের আয় ৬ কোটি ৭১ লাখ
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



ঈদের আগাম ৫ দিনে রেলের আয় ৬ কোটি ৭১ লাখ

ঈদুল ফিতর উপলক্ষ্যে আগাম ঈদযাত্রার ৫ দিনে (১৭-২১ এপ্রিল) সারাদেশে বাংলাদেশ রেলওয়ে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন যাত্রী পরিবহন করেছে। এসব যাত্রী পরিবহন করে রেলওয়ের আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।

রোববার (৩০ এপ্রিল) রেল ভবনে ঈদ পরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

যাত্রী পরিবহন ও আয়ের চিত্র তুলে ধরে সরদার সাহাদাত আলী বলেন, ২০২২ সালের ঈদুল ফিতরের ঈদযাত্রায় ঢাকা থেকে পাঁচ দিনে যাত্রী পরিবহন হয়েছিল ১ লাখ ৭৫ হাজার ৯৬৩ জন এবং আয় হয়েছিল ৫ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৪৭৮ টাকা। একই বছর ঈদুল আযহার ঈদযাত্রায় ঢাকা থেকে যাত্রী পরিবহন হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৫১৯ জন এবং আয় হয়েছিল ৫ কোটি ৬১ লাখ ৩৩ হাজার ৫৪৭ টাকা। এ বছর ঈদুল ফিতরের ঈদযাত্রায় ঢাকা থেকে পাঁচ দিনে (১৭-২১ এপ্রিল) যাত্রী পরিবহন করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন এবং আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।

রেলের ঈদযাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে শতভাগ অনলাইনে টিকিট বিক্রির ফলে টিকিট ক্রয়ে ভোগান্তি কম হওয়া এবং শিডিউল বিঘ্ন না ঘটায় আমি সন্তুষ্ট। দেশ এগিয়ে যাচ্ছে, তার পাশাপাশি রেল ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে। রেল ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ধীরে ধীরে উন্নত বিশ্বের মতো পর্যায়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প এ বছরই উদ্বোধন করা হবে। রেলওয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেল পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নতুন ইঞ্জিন, কোচ সংযুক্ত হচ্ছে, নতুন ডাবল লাইন করা হচ্ছে। যাত্রী সেবা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আলোচনায় অংশ নেওয়া সবাই এবারের টিকিট বিক্রয়ের পদ্ধতিকে স্বাগত জানিয়ে আগামী ঈদগুলোতেও টিকিট একইভাবে শতভাগ অনলাইনে দেওয়ার প্রস্তাব জানান।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৩৮   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ