বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ : আইনমন্ত্রী
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির এক নেতা নাকি বলেছেন বাংলাদেশের সমস্যা দেশের মানুষ সমাধান করতে পারবে না। আওয়ামী লীগ-বিএনপিও পারবে না। এটা করতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে। কিন্তু আমি বলতে চাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির এক নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ কৃষককে ১৭ কোটি টাকা ঋণ দেয়া হয়।

আনিসুল হক বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কী হবে, না হবে-সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বাধীনতার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৩   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ