সারাদেশে ৩৩-হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » সারাদেশে ৩৩-হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ : কৃষিমন্ত্রী
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



সারাদেশে ৩৩-হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সারাদেশে ৩৩ শতাংশ এবং ঝুঁকিপূর্ণ হাওরাঞ্চলের ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তিনি বলেন, হাওরে বন্যা আসার আগেই যেন ধান কাটা সম্ভব হয়, এমন জাত নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বোরো ধান নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ধানের মূল মৌসুম হলো বোরো। আমরা প্রতি বছর ৪৮-৪৯ লাখ হেক্টর জমিতে বোরো করে থাকি। এবার আমাদের বড় চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর, অর্জন হয়েছে ৫০ লাখ হেক্টর। এ বছর যা টার্গেট করেছিলাম এর থেকে বেশি বোরো লাগানো হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, হাওরের মধ্যে ঝুঁকিপূর্ণ ও উঁচু জায়গা রয়েছে। হাওরে সবমিলিয়ে ৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। হাওরে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৮ লাখ টন। হাওরে ধান কাটা চরম ঝুঁকিপূর্ণ। আগে প্রত্যেক বছরই দেখতাম কিছু না কিছু হাওর এলাকা ডুবে যেত, ধান নষ্ট হতো, কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারতেন না।

কৃষিমন্ত্রী আরও বলেন, শেষ খবর হলো হাওরের ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০ ভাগ ধান কাটা হয়েছে। এটি সম্ভব হয়েছে, কৃষকদের আমরা তাড়াতাড়ি ধান কাটতে উৎসাহিত করেছি। সুনামগঞ্জে এক হাজার কম্বাইন হারভেস্টার ধান কেটেছে। ৬৬৮টি রিপার ধান কেটেছে। এবার তেমন বন্যাও আসেনি। এটি আমাদের একটা বড় অর্জন।

এবার বোরোতে চাল উৎপাদনের লক্ষ‌্যমাত্রা ২ কোটি ১৫ লাখ জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি দুই কোটি ২০ থেকে ২৫ লাখ টন অর্জন হবে। এরই মধ্যে সারাদেশের ৩৩ ভাগ ধান কাটা হয়েছে। একটি ভালো অগ্রগতি হয়েছে। আশা করা যায় খাদ্য নিয়ে আর সমস্যা হবে না। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলেই রয়েছে।

সম্প্রতি বিভিন্ন স্থানে কালবৈশাখী ও শিলা বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে কি না জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, শিলাবৃষ্টিতে স্থানীয়ভাবে কিছুটা ক্ষতি হয়। এবার ধানের দামও মোটামুটি ভালো। চাষিরা ধান বিক্রি করতেছে তাদের কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:১২   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ