‘দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা ইউক্রেন ও কানাডার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা ইউক্রেন ও কানাডার
মঙ্গলবার, ২ মে ২০২৩



‘দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা ইউক্রেন ও কানাডার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তারা সোমবার দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। খবর এএফপি’র।
জেলেনস্কির সাথে ফোনালাপের পর ট্রুডো টুইটার বার্তায় বলেন, এক্ষেত্রে ‘যতদিন ইউক্রেনের সহায়তা প্রয়োজন, ততদিন কানাডা সহায়তা করে যাবে।’
তিনি ইউক্রেনের নেতাকে বলেন, ‘আপনাকে আমি কথা দিচ্ছি যে কানাডা ইউক্রেনে সামরিক, মানবিক এবং আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।’
এদিকে জেলেনস্কি এক টুইটার বার্তায় বলেছেন, তারা ‘দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি’ নিয়ে আলোচনা করেছেন।
গত মাসে কানাডা রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনকে সাহায্য করতে দেশটিতে আটটি লেপার্ড ২ ট্যাঙ্ক পাঠিয়েছে।
অটোয়া ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছিল যে, তারা কিয়েভকে দেওয়া প্রতিশ্রুত ট্যাঙ্কের সংখ্যা দ্বিগুণ করবে।
ট্রুডো গত মার্চ মাসে বলেন, ইউক্রেনীয় যুদ্ধ প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য তাদের মিশনের মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তারা মেডিকেল প্রশিক্ষকও নিয়োগ করছে।
অটোয়া গত বছর ইউক্রেনের জন্য একশ’ কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যার মধ্যে রয়েছে সাঁজোয়া যান, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র, হাউটজার, লেপার্ড ২ ট্যাঙ্কসহ আরো অনেক যুদ্ধাস্ত্র।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৫০   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ