রাতেই ঢাকাসহ ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাতেই ঢাকাসহ ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



রাতেই ঢাকাসহ ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এর ফলে সারা দেশে চলমান মৃদু তাপপ্রবাহ হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৪ মে) আবহাওয়াবিদ খো. হাফজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ কিমি পর্যন্ত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩:৪২:১৫   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ