রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত : ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



---

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা অপরাজনীতি করে, আগুন সন্ত্রাস করে, দেশের ক্ষতি করে, তাদের বয়কট করতে হবে। হিংসা হানাহানি যুদ্ধ বা সহিংসতা নয়, দেশের মানুষকে আওয়ামী লীগ শান্তির পথ দেখাচ্ছে।

তিনি বলেন, বিএনপি বলছে ‘শেখ হাসিনা কিছুই আনতে পারেনি খালি হাতে ফিরবে’। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

কাদের বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর থেকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে। শেখ হাসিনাকে এই বিদেশ সফর এবং অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থাইল্যান্ড, চীনের রাষ্ট্রদূতসহ ঢাকা ও দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ ও বৌদ্ধ ভিক্ষুরা।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৩৩   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ