৫ সিটিতে জাপার মেয়র প্রার্থীর নাম ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ সিটিতে জাপার মেয়র প্রার্থীর নাম ঘোষণা
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



৫ সিটিতে জাপার মেয়র প্রার্থীর নাম ঘোষণা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি ভোটের মনোনয়নপত্র বাছাই শেষ, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে ও ভোট ১২ জুন।

আর রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোট ২১ জুন।

জাতীয় পার্টির প্রার্থীরা হচ্ছেন– গাজীপুরে এম এম সিরাজ, সিলেটে মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, রাজশাহীতে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, বরিশালে ইকবাল হোসেন তাপস, খুলনায় মোহাম্মদ শফিকুল ইসলাম মধু।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ