রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেলার মৈত্রী বিহার, রাজ বনবিহারসহ সব বৌদ্ধ ধর্মীয় বিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছেন জেলার বৌদ্ধাধর্মালম্বীরা।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি কলেজ থেকে মৈত্রী বিহার পর্যন্ত ধর্মীয় শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি মৈত্রী বিহারের ভিক্ষু উ পঞঞাদীপ মহাথের, জেলার বৌদ্ধ ধর্মীয়গুরুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেলার মৈত্রী বিহার, রাজবন বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধের মূর্তি স্নান,বৌদ্ধ ধাতু প্রদর্শন,পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, ধর্মীয় আলোচনাসভাসহ দিনব্যাপী নানারকম বৌদ্ধ ধর্মীয় দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যায় বৌদ্ধ ধর্মীয় বিহারগুলোতে ফানুষ উড়ানোর মধ্যে দিয়ে উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৫   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ