ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে পরাজয়ের প্রতিশোধ নিল ব্রাইটন

প্রথম পাতা » খেলাধুলা » ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে পরাজয়ের প্রতিশোধ নিল ব্রাইটন
শুক্রবার, ৫ মে ২০২৩



ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে পরাজয়ের প্রতিশোধ নিল ব্রাইটন

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এফএ কাপের সেমিফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল ব্রাইটন। গতকাল ইনজুরি টাইমে পেনাল্টি থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ইউনাইটেডকে পরাজিত করেছে সীগালসরা। এতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনার পথে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়েছে রেড ডেভিলসরা।
ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি ব্রাইটন। অবশেষে ম্যাচের ইনজুরি টাইমে (৯০+০ মি.) লুক শ’র হ্যান্ডবলে আশার আলো খুঁজে পায় ক্লাবটি। পেনাল্টি থেকে গোল করে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক ব্রাইটন।
১-০ গোলের এই জয়ে ইউনাইটেডের বিপক্ষে লিগে জোড়া জয় তুলে নিতে সক্ষম হয়েছে সীগালসরা। এর আগে মৌসুমের প্রথম ম্যাচেও এরিক টেন হাগের শিষ্যদের পরাজিত করেছিল ব্রাইটন। তবে গত মাসে ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপের সেমিফাইনালে পেনাল্টিতে ইউনাইটেডের কাছে দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হয়েছিল ব্রাইটন।
গতকালের ওই পরাজয়ের পরও পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড। লীগের শীর্ষ চারটি দল সুযোগ পাবে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার। তাদের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে তালিকার পঞ্চম স্থানে থাকা লিভারপুল। অপরদিকে গতকালের জয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাইটন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:১১   ৪০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ