বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য
রবিবার, ৭ মে ২০২৩



বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে বলেছেন, যুক্তরাজ্য একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

শনিবার (৬ মে) লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাতের পরে হোটেল ক্ল্যারিজে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাও চাই একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন। আর আমার দল (আওয়ামী লীগ) সবসময় গণতন্ত্রকে সমুন্নত রেখেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা বলেছেন, আমরাই বাংলাদেশে গণতন্ত্রের বলিষ্ঠ একটা অবস্থা তৈরি করেছি। আমাদেরও প্রতিশ্রুতি আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তবে সুষ্ঠু নির্বাচন সবাইকে সঙ্গে নিয়েই করতে হবে। সেক্ষেত্রে অন্যরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে ভালো হয়।

বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থায় আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন স্বচ্ছ, সুন্দর করার জন্য আওয়ামী লীগ সরকার যা যা করার তাই করেছে।

সাক্ষাতে বাংলাদেশের আগামী নির্বাচন ছাড়াও দুই দেশের ব্যবসা-বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১০:১৩:২২   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল
নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে: সাখাওয়াত
জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ
মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান এমপি মান্নানের
দুর্যোগ প্রস্তুতি সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ডিসির
ছিনতাই কমাতে অভিযান চলবে, নগরবাসী নিরাপদ থাকবে: এসপি
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
ঢাকা ও কুয়ালালামপুর দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ