রুপালি পর্দায় এবার অভিনয় করলেন গায়ক শান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রুপালি পর্দায় এবার অভিনয় করলেন গায়ক শান
রবিবার, ৭ মে ২০২৩



রুপালি পর্দায় এবার অভিনয় করলেন গায়ক শান

দুই বাংলাতেই সমান জনপ্রিয় কণ্ঠশিল্পী শান। বাঙালি এ গায়ক শান নামে পরিচিতি পেলেও তার আসল নাম শান্তনু মুখোপাধ্যায়। সম্প্রতি গানের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি।

রুপালি পর্দায় শানকে দেখা যাবে পাপারাও বিয়ালাস পরিচলিত ‘মিউজিক স্কুল’ নামের সংগীতনির্ভর সিনেমাতে। পরিচালক প্রথমে সিনেমার গানের জন্যই তাকে পছন্দ করেছিলেন। তবে স্টুডিওতে গান গাওয়ার সময় শানকে দেখে পরিচালকের হঠাৎ মনে হয়, সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে শানই উপযুক্ত।

এরপরই পরিচালক পাপারাও শানকে সিনেমার চিত্রনাট্য শুনান। কাহিনি শুনে রাজি হয়ে যান শানও। সিনেমায় কাজ করা প্রসঙ্গে শান বলেন, যখন ‘মিউজিক স্কুল’-সিনেমার গানে কাজ করা শুরু করলাম, তখন ধারণাই ছিল না যে, তাতে অভিনয়ও করে ফেলব!

আইপিএস অফিসার থেকে পরিচালক হওয়া পাপারাও জানান, শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও।

এদিকে সিনেমার জন্য তৈরি ১১ গানের একটি মুক্তি পেতে চলেছে এ বছরই। সিনেমাটিতে ছাত্রদের পড়াশোনার চাপ, তাদের অভিভাবক, শিক্ষকদের আধুনিক সমাজে কী পরিস্থিতি হয় এসব সংবেদনশীল বিষয় তুলে ধরা হবে। সিনেমাটির শুটিং হচ্ছে হিন্দি, তেলেগু ভাষায়। তবে তামিল ভাষায় ডাব করেও প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১০:১৫:১৯   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ