টেক্সাসে বন্দুকধারীর গুলিতে বহু হতাহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » টেক্সাসে বন্দুকধারীর গুলিতে বহু হতাহত
রবিবার, ৭ মে ২০২৩



টেক্সাসে বন্দুকধারীর গুলিতে বহু হতাহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে ফক্স নিউজ এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৬ মে) বিকেলে ডালাসের অ্যালেন প্রিমিয়াম আউটলেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলিন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

টেক্সাসের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, অ্যালেন ফায়ার ডিপার্টমেন্ট নয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে; তবে কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি।

তিনি বলেন, আহতদের বিভিন্ন মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি জানান।

অপারেশন অ্যাডমিনিস্ট্রেটর জোসুয়া ডব্লিউ বার্নওয়েল জানান, তিনি কমপক্ষে ৩০টি গুলির শব্দ শুনেছেন এবং ৬০টির মতো গুলির খোসা মাটিতে পড়ে থাকতে দেখেছেন।

এর আগে, শুক্রবার (৫ মে) বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। মেরিল্যান্ডের অ্যানাপোলিসের সোমারভিল রোডের এক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

অ্যান আরুন্ডেল কাউন্টি পুলিশ লেফটেন্যান্ট জ্যাকলিন ডেভিস জানান, এক বন্দুকধারী হঠাৎ এক নারী ও এক পুরুষের ওপর সরাসরি গুলি চালায়। তারা ঘটনাস্থলেই মারা যান। এর পরপরই বন্দুকধারী নিজের ওপর গুলি চালান।

বাংলাদেশ সময়: ১০:১৭:০৭   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
উপসাগরীয় দেশগুলোতে ইরানে হামলার নিন্দা নিরাপত্তা পরিষদে
সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ করে দিলো ইরাক
ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি
সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ