ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড
রবিবার, ৭ মে ২০২৩



ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণ করেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বিশ্রাম দেয়া হয়েছে পেসার জশ লিটলকে। গ্রীষ্মে ব্যস্ত সূচির জন্য বিশ্রাম দেয়া হয়েছে চলমান আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা লিটলকে।
দলে ফিরেছেন দুই পেসার ক্রেইগ ইয়ং এবং কনর ওলফার্ট। দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক এন্ড্রু বলবির্নি। অভিজ্ঞদের মধ্যে দলে রাখা হয়েছে মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর ও লরকান টাকারকে। দলের একমাত্র জেনুইন স্পিনার হিসেবে আছেন এন্ড্রু ম্যাকব্রিন।
এর আগে ২০১৯ সালে লর্ডসে প্রথমবারের মত টেস্টে মুখোমুখি হয়েছিলো আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। ঐ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৪২ রানের বড় ব্যবধানে হেরেছিলো আইরিশরা।
টেস্ট স্ট্যাটাস পাবার পর এখনও জয়ের মুখ দেখেনি আয়ারল্যান্ড। গত মাসে বাংলাদেশ সফরে একমাত্র টেস্ট ও শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো আইরিশরা।
আগামী পহেলা জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু করবে আয়ারল্যান্ড। লর্ডস টেস্টের আগে প্রস্তুতি হিসেবে চেমসফোর্ডে ২৬-২৮ মে এসেক্সের বিপক্ষে তিন দিনের প্রথম শ্রেণির ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড টেস্ট দল : এন্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, গ্রাহাম হিউম, টম মাইস, এন্ড্রু ম্যাকব্রিন, জেমস ম্যাককালাম, পিজে মুর, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ