‘ডিএনসিসি থেকে কোনো বেতন-ভাতা পাবে না চিফ হিট অফিসার’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ডিএনসিসি থেকে কোনো বেতন-ভাতা পাবে না চিফ হিট অফিসার’
সোমবার, ৮ মে ২০২৩



‘ডিএনসিসি থেকে কোনো বেতন-ভাতা পাবে না চিফ হিট অফিসার’

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসিতে এমন কোনো পদও নেই। সে কারণে এখানে সে কোনো অফিস করবে না। তার কোনো বেতন-ভাতাও দেবে না ডিএনসিসি।

সোমবার (৮ মে) উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধন অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে এই নিয়োগ বিষয়টা সিটি করপোরেশনের পক্ষ থেকে নয়, এই পদের জন্য সিটি করপোরেশনে কোনো চেয়ার বা পোস্ট নেই। তার যা যা দরকার সবই দেবে আর্শট-রক ফেলার ফাউন্ডেশন। তারাই এখন পর্যন্ত সারা বিশ্বে ৭ জন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।

তিনি আরও বলেন, বুশরা আফরিন আমার মেয়ে। সে নিজের যোগ্যতায় এখানে এসেছে। সিটি করপোরেশন থেকে সে কোনো সুবিধা নেয়নি, পাবেও না। বুশরা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে। সে কার মেয়ে সেটা মুখ্য বিষয় নয়, পুরো এশিয়ার মধ্যে একজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে সে, এটা আসলেই গর্বের বিষয়।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৮   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ