পান পাতা খাচ্ছেন? জেনে নিন কী হতে পারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » পান পাতা খাচ্ছেন? জেনে নিন কী হতে পারে
বুধবার, ১০ মে ২০২৩



পান পাতা খাচ্ছেন? জেনে নিন কী হতে পারে

পান পাতা চেনন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। যেকোনো অনুষ্ঠানের ভূরিভোজের পর মুখশুদ্ধি হিসাবে পানের প্রচলন রয়েছে বহুকাল আগে থেকেই। কালক্রমে এটি বাঙালি অনুষ্ঠানের এক রীতিতে পরিণত হয়েছে। শুধু বাঙালিই নয়, পাশের দেশ ভারতের বিহার থেকে শুরু করে মধ্যপ্রদেশ সব জায়গাতেই এর প্রচলন রয়েছে।

বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে পান একটি অপরিহার্য উপাদানে পরিণত হয়েছ। অনেকে এ পানকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে থাকেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। পান সাধারণত মুখশুদ্ধি হিসেবে কাজ করলেও এর রয়েছে আরও অনেক গুণাগুণ। পান আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। পান পাতা শরীরে আর্দ্রতা বজায় রেখে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও আমাদেরকে রক্ষা করে।

আবার হজমের সমস্যায়ও পান পাতা দারুণ কার্যকর। পান পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল রয়েছে। যা আমাদের মুখগহ্বরের স্বাস্থ্য ভালো রাখে। একইসঙ্গে দাঁতের যত্ন নিয়ে থাকে পান।

প্রায় প্রত্যেকেই মিষ্টি পান খেতে ভালোবাসে। অতিরিক্ত খাবার খাওয়া হলে পান মুখে না দিয়ে কোনো কথাই নেই। পান পাতা মিষ্টি হোক বা না হোক, যেকোনো ধরনের পান পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

পান পাতা আমাদের হৃদ্‌যন্ত্র থেকে শুরু করে ফুসফুস সব কিছুর খেয়াল রাখে পান। তাছাড়া রক্তে শর্করার মাত্রা নির্ধারণে ও হাঁপানি দূর করতেও বিশেষ ভূমিকা রাখে এই মুখশুদ্ধি। আর অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতেও পানের ওপর ভরসা রাখতে বলছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৫৪   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে: খাদ্য প্রতিমন্ত্রী
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী
সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার
সিলেটে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি - মৎস্য মন্ত্রী
নদী ভরা মাছ আর গোলা ভরা ধানের আশা চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচির উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ