আইপিএল: গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে প্লে অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত গুজরাটের

প্রথম পাতা » খেলাধুলা » আইপিএল: গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে প্লে অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত গুজরাটের
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



আইপিএল: গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে প্লে অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত গুজরাটের

শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের প্লে-অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
গতরাতে আইপিএলের ৬২তম ম্যাচে গুজরাট ৩৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। ১০১ রান করেন গিল। এ ম্যাচ হেরে যাওয়ায় প্লে-অফে উঠার সুযোগ শেষ হয়ে গেল হায়দারাবাদের।
আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আইপিএলের ইতিহাসে গিলের প্রথম সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট। ৫৮ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন গিল। চলমান আইপিএলে ষষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন গিল।
জবাবে গুজরাটের দুই পেসার মোহাম্মদ সামি ও মোহিত শর্মার বোলিং তোপে ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হায়দারাবাদ। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের ৪৪ বলে ৬৪ রানের সুবাদে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় হায়দারাবাদ। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে তারা। গুজরাটের সামি ২১ রানে ও মোহিত ২৮ রানে ৪টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল।
১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করলো গুজরাট। সেই সাথে টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করে কোয়ালিফাইয়ারের টিকিট পেল হার্দিক পান্ডিয়ার দল। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থাকায় প্লে-অফে খেলার স্বপ্ন নসাৎ হলো হায়দারাবাদের।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৩   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ