রাজধানীতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৪
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



রাজধানীতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৪

রাজধানীতে এক মহিলা কনস্টেবলের কাছ থেকে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।
গ্রেফতারকৃতরা হলো- সোহেল, আক্তার ওরফে সোহরাব, আবির হোসেন ওরফে রাসেল ও রনি। তারা ছিনতাইকৃত পিকআপ দিয়েই ডাকাতি করতো বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, ১টি পিকআপ, ছিনতাইকৃত টাকা, ৪টি স্মার্ট মোবাইল ফোন সেট ও ৩টি বাটন মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, গত শুক্রবার ভোরে কনস্টেবল নার্গিস আক্তার রিকশাযোগে ভিভিআইপি ডিউটিতে যাওয়ার সময় পল্টন থানার রাজারবাগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মোড়ে একটি পিকআপ তার রিকশার গতিরোধ করে। এরপর পিকআপ থেকে দুই জন লোক নেমে নার্গিস আক্তারের গলায় চাকু ধরে ভয় দেখিয়ে স্বর্ণের একটি চেইন ও হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কনস্টেবল নার্গিস আক্তারের অভিযোগের প্রেক্ষিতে পল্টন মডেল থানায় একটি মামলা হয়।
উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মামলাটি মতিঝিল বিভাগের মতিঝিল জোনের অতি. উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতের নেতৃত্বে পল্টন মডেল থানার একটি বিশেষ টিম ডাকাত চক্রকে গ্রেফতারের জন্য কাজ শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে মহাখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার জানান, তারা পিকআপটি ৫ থেকে ৬ দিন আগে ছিনতাই করেছে। এটি নিয়ে তারা রাতের বেলায় পথচারী ও রিকশার যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করেছে। তারা গত ১২ মে মোহাম্মদপুর থানা এলাকায় একটি এবং গত ১৩ মে তেজগাঁও ও বনানী থানা এলাকায় দুইটি ডাকাতি করেছে। তাদের নামে ডাকাতির একাধিক মামলা রয়েছে। এসব ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩১   ৩৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ