উত্তর নাইজেরিয়ায় সংঘর্ষে ৩০ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তর নাইজেরিয়ায় সংঘর্ষে ৩০ জন নিহত
বুধবার, ১৭ মে ২০২৩



উত্তর নাইজেরিয়ায় সংঘর্ষে ৩০ জন নিহত

উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের পানি নিয়ে এমন সংঘর্ষ লেগেই থাকে।

মঙ্গলবার (১৬ মে) নাইজেরিয়ার প্রশাসন জানিয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতেই অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক।

এই অঞ্চলে এমন সংঘর্ষ চলতেই থাকে। কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষের কারণ মূলত পানি এবং জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি। লড়াই থামানো যায়নি।

নাইজেরিয়ার প্রশাসন জানিয়েছে, অন্তত ২৯ জন সংঘর্ষে নিহত হয়েছেন। অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এপি জানিয়েছে, মৃতের সংখ্যা ৩০। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরও বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনও পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেপ্তার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।

এমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের এলাকায় পাঠানো হয়েছে। ওই অঞ্চলে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায় না।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৪৯   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ