৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে রোমা

প্রথম পাতা » খেলাধুলা » ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে রোমা
শুক্রবার, ১৯ মে ২০২৩



৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে রোমা

আগের লেগে এগিয়ে থাকার সুযোগ নিয়ে দ্বিতীয় লেগে একেবারে রক্ষণাত্মক ফুটবল খেলেছে এএস রোমা। শেষ পর্যন্ত বায়ের লেভারকুসেনকে সফলভাবে আটকে রেখে ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে পা রেখেছে জোসে মরিনিওর শিষ্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে রোমা-বায়ের লেভারকুসেন। নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছিল রোমা।

জার্মান ক্লাব লেভারকুসেনের খেলোয়াড়রা এদিন নিজেদের ঘরের মাঠে জয় পেতে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। কেবল মেলেনি সাফল্যটা। পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে স্বাগতিকরা ২৩টি শট নেয়। যার ৬টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে মাত্র একটি অফ টার্গেট শট নিয়েছিল রোমা।

আগের লেগে এগিয়ে থাকার সুযোগ নিয়ে ইতালিয়ান ক্লাবটি এদিন শুধু রক্ষণ সামলে লিড ধরে রাখতে চেয়েছিল। লেভারকুসেন প্রথম গোলের উদ্দেশে অন টার্গেট শটটি নিয়েছিল ম্যাচের সপ্তম মিনিটে। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে কেরেম ডেমিরবের নেয়া শটটি গ্লাভসবন্দি করতে সমস্যা হয়নি রোমা গোলরক্ষক রুই প্যাট্রিসিওর। ১২তম মিনিটে লেভারকুসেনের বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। সতীর্থের পাস ধরে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষ শিবিরে হানা দিয়ে জোরালো শট নেন মুসা দিয়াবি। কিন্তু তার শটটি বারে লেগে বাইরে চলে যায়।

স্বাগতিকদের আরও একবার হতাশ হতে হয় ৮০তম মিনিটে। ডি-বক্সের ভেতর থেকে নেয়া সার্দার আজমাউনের শট বেরিয়ে যায় বার ঘেষে। পুরো দল বেধে রক্ষণ সামলানো রোমার বিরুদ্ধে শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি লেভারকুসেনের। তাতে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত হয় রোমার।

তাতে ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে পাড়ি দিয়েছে রোমা। সবশেষ ১৯৯০-৯১ মৌসুমে তারা প্রথম ও শেষবার লিগটির ফাইনাল খেলেছিল। সেবার ইন্টার মিলানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১২:৪০:৫৮   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল বাংলাদেশ
আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ
তানজিদের সেঞ্চুরিতে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ
শ্রীলংকার বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশন ভারতের
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ