সংস্কৃতি প্রতিমন্ত্রীর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কৃতি প্রতিমন্ত্রীর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
শনিবার, ২০ মে ২০২৩



সংস্কৃতি প্রতিমন্ত্রীর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি-৩) আওতায় বেশ কয়েকটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শনিবার সকালে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহ কর্তৃক আইআরআইডিপি-৩ আওতায় বাস্তবায়িত একগুচ্ছ উন্নয়ন কাজের অংশ হিসেবে চেচুয়া বাজার হতে দুল্লা এবং তরুণখালী হতে ছালরা সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে শুক্রবার প্রতিমন্ত্রী একই অধিদপ্তরের আওতায় বেচুখালী আরএন্ডএইচ-হোতরপাড়া সড়ক উন্নয়ন কাজ, জামালপুর আরএন্ডএইচ-রঘুনাথপুর বাজার ভায়া বিনোদবাড়ী মানকোন বাজার রোড উন্নয়ন ও কালিবাড়ী বাজার(বানিয়াবাড়ী)- মুক্তাগাছা দেবগ্রাম সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসব উন্নয়ন কাজের উদ্বোধনকালে মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরব আলী, ঘোগা ইউপি চেয়ারম্যান শরীফ আহমেদ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সেলিম সরকার, অধ্যাপক তাপস কুমার সাহাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪১   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ