শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না : কাদের গনি চৌধুরী

প্রথম পাতা » চট্টগ্রাম » শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না : কাদের গনি চৌধুরী
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না : কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘আমাদের নতুন প্রজন্ম বর্তমানে ভয়াবহভাবে মোবাইল ফোন আসক্তিতে জড়িয়ে পড়েছে। শিশুরা এখন আর মাঠে যায় না, অবসরে তারা পড়ে থাকে মোবাইলের স্ক্রিনের ওপর। এর ফলে ভবিষ্যতে একটি অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘শাহনগর প্রগতি সংঘ’-এর ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। খেলাধুলা হলো আনন্দের সঙ্গে শিক্ষার সবচেয়ে সুন্দর উপায়। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না।

তিনি বলেন, ‘বর্তমানে স্কুল-কলেজগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ নেই। এমনকি গ্রামেও এখন খেলার মাঠের তীব্র অভাব রয়েছে। এর পাশাপাশি আমাদের অভিভাবকরা শিশুদের সারা দিন স্কুল আর কোচিং নিয়ে ব্যস্ত রাখেন। ফলে শৈশবের আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে।

বিএফইউজে মহাসচিব বলেন, ‘মাঠবিমুখ হয়ে আমাদের নতুন প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ। একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু, মাসুদ করিম, আব্দুল মান্নান, মোস্তাফা কামাল, বিএনপি নেতা বোরহান উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩০   ১৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ