হেরে শিরোপার লড়াই জমিয়ে তুলল বায়ার্ন

প্রথম পাতা » খেলাধুলা » হেরে শিরোপার লড়াই জমিয়ে তুলল বায়ার্ন
রবিবার, ২১ মে ২০২৩



হেরে শিরোপার লড়াই জমিয়ে তুলল বায়ার্ন

আরবি লাইপজিগের বিপক্ষে হেরে বুন্দেসলিগার শিরোপার লড়াই জমিয়ে তুলল বায়ার্ন মিউনিখ। একটি-দুটি নয়, বায়ার্ন হজম করেছে ৩টি গোল, লাইপজিগের পক্ষে ম্যাচের স্কোর ৩-১।

নিজেদের মাঠে লাইপজিগের বিপক্ষে ২৫ মিনিটে লিড নেয় বায়ার্ন মিউনিখ। লিডসূচক এই গোলটি আসে সার্জ গনাব্রির পা থেকে। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে একটি গোল শোধ করে সমতায় ফেরে লাইপজিগ। এ গোলটি করেন কোনরাদ লেইমার। লাইপজিগ বাকি দুটি গোল পায় পেনাল্টি থেকে।

এ হারের পরও ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। তবে এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড এক পয়েন্ট কম নিয়ে আছে টেবিলের দুইয়ে। সিগনাল ইদুনা পার্কের ক্লাবটি আর কোনো ম্যাচে না হারলে প্রায় ১১ বছর পর লিগ শিরোপা ঘরে তুলবে। সবশেষ ২০১১-১২ মৌসুমে লিগ জিতেছিল তারা।

শুধু ডর্টমুন্ড না, বায়ার্নের সঙ্গে লিগ শিরোপার দৌড়ে আছে লাইপজিগ, ইউনিয়ন বার্লিন ও ফ্রেইবুর্গও। ৩৩টি করে ম্যাচ খেলা লাইপজিগের ৬৩, বার্লিনের ৫৯ ও ফ্রেইবুর্গের পয়েন্ট ৫৯। বায়ার্ন ও ডর্টমুন্ড হোঁচট খেলে এবং ওই তিন দলের মধ্যে কেউ পরের সব কটি ম্যাচে জিতলে তাদের (তিন দল) সামনেও লিগ জয়ের সম্ভাবনা থাকছে।

বাংলাদেশ সময়: ১১:৪০:১০   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ