ইতালির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪
রবিবার, ২১ মে ২০২৩



ইতালির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ভয়াবহ এ বন্যার কারণে এখন পর্যন্ত দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ৩৬ হাজারের বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।

দেশটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানী রোমেও। টাইবার নদীর পানি বিপৎসীমা স্পর্শ করায় সেখানে পর্যটকদের আনাগোনা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ভাসমান খাবারের রেস্তোরাঁও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী রোমে। এ অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

স্থানীয়রা জানিয়েছেন,পূর্বাভাস থাকা সত্ত্বেও আগাম কোন প্রস্তুতি গ্রহণ করেনি বর্তমান সরকার। এতে মৃত্যের সংখ্যা বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন তারা।

এদিকে, রোমানিয়াতে বন্যার পর সেখানেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাভানার দুটি শহর খালি করার জন্য নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও অতীব জরুরি নাহলে ওই এলাকার বাসিন্দাদের বাসাবাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫০:১৬   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ