নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় অনুমোদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় অনুমোদন
সোমবার, ২২ মে ২০২৩



নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় অনুমোদন

নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামের ওই বিশ্ববিদ্যালয়টি হবে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে। এটি পরিচালিত হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা অনুযায়ী সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ নিয়ে চলতি বছরে চারটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হলো। নতুন বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৩টিতে।

এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এরপর ১১ ও ১৭ এপ্রিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ও তিস্তা ইউনিভার্সিটি নামে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৩৩   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো নতুন ‘ব্রি ধান-১১৮’
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বোয়ালমারীতে ধর্ষণে প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ